জগন্নাথপুরে ব্রিগেডিয়ার মোশাহিদ চৌধুরী আর নেই, বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোশাহিদ চৌধুরী আর নেই। মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন মহলের শোক প্রকাশ। উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা অব. ব্রিগেডিয়ার মোশাহিদ চৌধুরী বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার সামরিক হাসপাতালে বিকেল ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মরহুমের জানাযা আজ শুক্রবার (১০ জুন) ঢাকায় বাদ জুমআ জানাজার পর ঢাকার বনানীতে তাকে দাফন করা হয়। জানাযায় সরকারি, বেসরকারি- কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য শুনাগ্রহী রেখে গেছেন। এদিকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোশাহিদ চৌধুরীর মৃত্যুতে লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, কবি ও গবেষক, সাবেক ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সায়েখ আহমদ, কবি ও গবেষক দীন মোহাম্মদ আরজুমন্দ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুতিউর রহমান, সমাজকর্মী সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


























