মহানবী (সাঃ) কটুক্তি’র প্রতিবাদে জগন্নাথপুরে জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: মহানবী সা.কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের কটূক্তি এবং ইসলাম ও মুসলিমবিরোধী অব্যাহত হামলা, ষড়যন্ত্রের বিচার ও রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যােগে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জমিয়ত নেতা মাওলামা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, জমিয়তের কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান মোরাদাবাদী, মাওলানা রশিদ আহমদ, মাওঃ আব্দুস সালাম, জমিয়ত নেতা কেএম ফয়েজ আহমদ, শেখ শামছুল ইসলাম প্রমূখ।


























