জগন্নাথপুরে হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন অবদানকারীগণকে সম্মাননা, সেরা মা, বর্ষসেরা শিক্ষক সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের মাঠে আজ সোমবার (৬ জুন) সংবর্ধনা ও মা সমাবেশ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলা উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা পিংকি রাণী দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, সংবর্ধিত অতিথি সমাজসেবক, শিক্ষানুরাগী, ইতালী প্রবাসী হাজী মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য আব্দুস শহিদ, ইউপি সদস্য হাফিজুর রহমান খালেদ, স্কুলের প্রধান শিক্ষক দিরেন্দ্র চন্দ্র তালুকদার, শিক্ষক আব্দুল মালিক, নুরুল হুদা ধন মিয়া, সমাজসেবক, হিরা মিয়া, সমাজকর্মী এরশাদ হোসেন, শিক্ষক রুহুল আমীন, জাহেদ হোসেন, সায়মা বেগম, শিকলি রাণী পাল, সিরাজুল ইসলাম সুনাহর আলী, আব্দুর রহিম, সুমি বেগম, শিল্পি রাণী দাশ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম জামাল। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি আলহাজ্ব আঙ্গুর মিয়া ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে দানকৃত ৩ শতক ভূমির দলিল হস্তান্তর করেন


























