জগন্নাথপুরে ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধে ওসি মিজানুর রহমানের মতবিনিময়
- Update Time : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীদের সাথে বাল্য বিবাহ, কিশোর গ্যাং, মাদক, যৌন নিপিড়ন এর কুফল সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রোববার (৫ জুন) জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক এক মতবিনিময় সভা করেন। এসময় কনস্টবল আনোয়ারুল কাদের (বাকী), শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে ওসি মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, মাদক, যৌন নিপিড়ন এর কুফল সম্পর্কে সোচ্চার হতে হবে। ওসি মিজানুর রহমান, শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধ সহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে।


























