জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৮:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাতবিলা বিল চকতিলক মা ম্যানশনের দক্ষিনের হাওরে আজ শনিবার (৪ জুন) সকাল ১১টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা ৭টি নৌকা দল অংশগ্রহণ করে। ফাইনাল প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে সিলেটের ওসমানীনগর উপজেলার কানাই শাহ তরী আর ২য় স্থান অর্জন করে জগন্নাথপুর উপজেলার চলক তিলক বাংলার পবন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ছিল একটি নতুন মটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল একটি নতুন ফ্রিজ। এছাড়াও আকর্ষনীয় পুরস্কার ছিল। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা আইয়ুব খান, আ.লীগ নেতা কদ্দুস কামালী, আনহার কামালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সামছুদ্দিন কামালী, জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোহেল আমিন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ শফিক মিয়া,

ফারুক কামাল, আবু তাহের রুহান, আব্দুল হক কামালী, ফখরুল কামালী, ইসহাক কামালী, পাবন কামালী, ইউনুস কামালী, কামরুল ইসলাম, রুনু মিয়া, তুরন আহমদ, সাফিক মিয়া, এলাইছ মিয়া, ছুফি মিয়া, লায়েক কামালী, অদুদ কামালী, আব্দুল কদ্দুস লিটন সহ বিপুল সংখ্যক জনতার ঢল ছিল।


























