০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুরির মামলার আসামীসহ গ্রেফতার ২
- Update Time : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদার, এএসআই তালেব আলী, এএসআই সোহেলসহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার শিমুলতলা (চাঁদপুর আটি) গ্রামের আব্দুল খালিকের ছেলে চুরির মামলার আসামী দোলন মিয়া (২৭), জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও- ইসলামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহিন মিয়া। থানার ডিউটির দায়িত্বে থাকা এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার (২৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


























