জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল তাহিদ আর নেই
- Update Time : ০৫:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবীণ সাংবাদিক মাওলানা আব্দুল তাহিদ আর নেই। জগন্নাথপুর প্রেসক্লাব’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব’র সভাপতি, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা প্রবীণ সাংবাদিক মাওলানা আব্দুল তাহিদ আজ বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার (২৬ মে) রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না শাহী ইদগাহ মাঠে বেলা ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে জাহিদ হাসান দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, বুধবার (২৫ মে) রাতে নিজ বাড়িতে বুকে ব্যথাসহ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও মাদ্রাসা, মসজিদ, এলাকার উন্নয়নে বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। এলাকায় তিনি ছিলেন সকলের শ্রদ্ধেয় ব্যক্তি।


























