০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে চারা গজিয়ে নষ্ট হচ্ছে ধান

  • Update Time : ০৭:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় নষ্ট হচ্ছে ধান। কেটে রাখা অধিকাংশ ধানে গজিয়েছে চারা, এতে ক্ষতির পাশাপাশি চালের গুণাগুণে বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছে কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা পাকা ধান কেটে রেখেছিলেন শুকিয়ে বাড়িতে নেওয়ার জন্য। রোদ না থাকায় কৃষকের ধান থেকে চারা গজিয়ে তা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা ধান ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কৃষকরা জানান, কি পরিমাণ জমির ধানে ক্ষতি হয়েছে তা ঘরে তোলার পর জানা যাবে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কৃষক মাজন ইসহাক মিয়া জানান, রোদ না থাকায় আর বৃষ্টির পানির কারণে অনেক ধান ঘরে তুলতে পারিনি। রোদ না থাকায় বাড়িতে কাচা ধানের রং নষ্ট হয়ে গেছে, ধানে গজিয়েছে চারা।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে চারা গজিয়ে নষ্ট হচ্ছে ধান

Update Time : ০৭:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২