০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৩ দিন পর বিদ্যুৎ সংযোগ চালু
- Update Time : ০৪:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগগন্নাথপুরে তিন দিন পর অবশেষে বিদ্যুতের আলোর মুখ দেখেছেন উপজেলাবাসী। সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি বিদ্যুৎকেন্দ্রে বন্যার পানি হওয়ায় গত মঙ্গলবার (১৭ মে) দুপুরে অনির্দিষ্টকালের জন্য জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তিন দিন পর বিদ্যুতের আলোর মুখ দেখে উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।


























