০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে উপজেলাবাসী

  • Update Time : ০৩:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ থাকায় উপজেলাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যাপক ঝড় ও বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অবনতির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে উপজেলাবাসী। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি, মসজিদসহ নানা স্থানে পানির সমস্যা সৃষ্টি হয়েছে। বিদ্যুতের অভাবে অনেক জরুরি সেবা ব্যাহত হচ্ছে। মোবাইল চার্জ দেওয়া, ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়ে উঠেছে। দোকানে বেশি দামে বিক্রি হচ্ছে মোমবাতি। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে ফ্রিজে রাখা মাছ, মাংস নষ্ট হচ্ছে। প্রসঙ্গ, সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি বিদ্যুৎকেন্দ্রে বন্যার পানি হওয়ায় গত মঙ্গলবার (১৭ মে) দুপুরে অনির্দিষ্টকালের জন্য জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে উপজেলাবাসী

Update Time : ০৩:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২