০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এ এস আই ফখরুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের মৃত আজাদ উল্লাহর ছেলে সি আর- ১/১৪ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফ আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই ফখরুদ্দিন জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফ আলীকে মঙ্গলবার (১৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























