০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার
- Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরীতে অভিযান চালিয়ে আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের মৃত গোলাপ চন্দ্র দাসের ছেলে সাজাপ্রাপ্ত আসামী লিটন চন্দ্র দাস। গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার (১৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


























