জগন্নাথপুরে হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
- Update Time : ১২:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর ফোনের মালিকের হাতে হস্তান্তর করেছে পুলিশ। জানাগেছে, উপজেলার যুবলীগ সহ-সম্পাদক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মোঃ শফিক মিয়ার একটি ফোন হারিয়ে ফেলেন গত ৫ মার্চ। ওই দিনই জগন্নাথপুর থানায় উপজেলা যুবলীগ নেতা শফিক মিয়া একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা জিয়া উদ্দিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিক যুবলীগ নেতা শফিক মিয়াকে বুঝিয়ে দেন। সোমবার (১৬ মে) রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের মাধ্যমে এসআই জিয়া উদ্দিন মোবাইলের প্রকৃত মালিককে তাঁর মোবাইল সেটটি বুঝিয়ে দেন। এদিকে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শফিক মিয়া দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, থানার ওসি মিজানুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়া উদ্দিনের দূরান্ত সৎ সাহসিকতায় আমার মোবাইল সেটটি উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞ।


























