১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ক্রেতাদের ভীড়ে জমে উঠেছে ঈদ বাজার

  • Update Time : ১০:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ai

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার। উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে ক্রেতারা আসছেন নিজের ও পরিবারের পছন্দের কেনা-কাটার জন্য। শেষ মুহুর্তে বিপনী বিতান গুলোতে বাড়ছে ক্রেতাদের ভীড়। সন্ধ্যার পরও বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর ঈদকে সামনে রেখে এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার মানুষ। রমজানের প্রথম থেকেই আলোক সজ্জাসহ আকর্ষনীয় সাজে সজ্জিত করা হয়েছে উপজেলার বিভিন্ন মার্কেট ও দোকান। প্রবাসীদের সংখ্যা বেশি হওয়ায় প্রবাসী আত্মীয়-স্বজনের পাঠানো টাকায় উপজেলার অধিকাংশ পরিবারে ঈদ হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা স্বজনদের জন্য বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন। করোনার পর এবার ঈদে বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে। উপজেলার সৈয়দপুর বাজার রাদিস শপিং কমপ্লেক্সের ২য় তলায় রূপরঙ এক্সক্লুসিভ এর মালিক- পরিচালক সৈয়দ হিলাল আহমদ জানান, অনেক ক্রেতারা মার্কেটে এসেছেন। গত দুই বছর করোনার কারনে ক্রেতা কম ছিল এবার ঈদে ক্রেনাকাটা জমে উঠেছে। তিনি আরো জানান, রাদিস শপিং কমপ্লেক্সের ২য় তলায় রূপরঙ এক্সক্লুসিভে এবার প্যান্ট, ডেনিম প্যান্ট, টি শার্ট- হাফ হাতা ও ফুল হাতা গেঞ্জিসহ উন্নত ও বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় কাপর রয়েছে।

নিম্ম আয়ের মানুষ কম মূল্যে কেনা-কাটা করতে ভীড় জমাচ্ছেন ফুটপাতের দোকানে। কসমেটিকস ও জুতার দোকানেও ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। তবে এবার বোরো ধান তলিয়ে যাওয়ায় ঈদ নিয়ে কৃষকদের মধ্যে তেমন একটা আনন্দ নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ক্রেতাদের ভীড়ে জমে উঠেছে ঈদ বাজার

Update Time : ১০:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২