১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইবাদত-বন্দেগিতে পবিত্র লাইলাতুল কদর পালন
- Update Time : ০৫:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ও বাসা-বাড়িতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আসগারের মধ্য দিয়ে মুসল্লিরা মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর রাতটি পালন করেছেন। শুক্রবার ২৭ রমজান (২৯ এপ্রিল) রাতে পবিত্র লাইলাতুল কদর- শবে কদর উপলক্ষে রাত জেগে এশার নামাজ, তারাবি শেষে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কবর জেয়ারত, দান-সদকা ও এবাদত বন্দেগিতে ছিলেন মুসল্লিরা। লাইলাতুল কদরের রাতে খতমে তারাবির পর মসজিদে মসজিদে জিন্দা- মুর্দাসহ দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


























