জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যু বার্ষিকী পালন
- Update Time : ১১:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) উপজেলার সৈয়দপুরে কোরেশী সমাজকল্যাণ যুব পরিষদের উদ্যোগে প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিন্নি বিতরণ করা হয়। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলতাফ হোসেন কোরেশী, আ.লীগ নেতা ফয়জুনুর হোসেন কোরেশী, আ.লীগ নেতা আফজাল হোসেন কোরেশী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আসাদ হোসেন কোরেশী, জয়নুল আহমদ কোরেশী, সৈয়দ আবু বক্কর, টিপু আহমদ কোরেশী, গুলজার হোসেন কোরেশী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ সারজান আহমদ তালহা, রাব্বিল আহমদ কোরেশী, সৈয়দ শামীম আহমদ, সাজাদ আহমদ, দিলোওয়ার হেসেন কোরেশী, দিদার হোসেন কোরেশীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৈয়দপুর হাড়িকোনা (কোরেশী মহল্লার) মসজিদে দোয়া পরিচালনা করেন হাফিজ শাহেদ কোরেশী।


























