জগন্নাথপুরে ইফতার মাহফিলে মাহে রামাদান আমাদেরকে আত্বশুদ্ধি ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয় : মহিউদ্দিন এমরান
- Update Time : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান বলেছেন, মাহে রামাদান আমাদেরকে আত্ব শুদ্ধি ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রামাদান আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বিশেষ নিয়ামত। রামাদানের প্রতিদান স্বয়ং আল্লাহ তায়ালা দান করবেন। এ মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টি ফরজের সাওয়াব অন্য মাসের একটি নফল ইবাদত রামদান মাসে ফরজের সমতুল্য সাওয়াব আল্লাহ তায়ালা আমাদের আমল নামায় দান করেন। রামাদানের রোজার পরিপূর্নতা লাভ করতে হলে আমাদের চোখের হেফাজত করতে হবে। আমাদের জবানের হেফাজত করতে হবে। হালাল উপার্জন দিয়ে সেহরি-ইফতার করতে হবে। মিথ্যা, অশ্লীল কথা বার্তা ও গিবত থেকে বিরত থাকতে হবে। ঐতিহাসিক বদর দিবসে সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে কাফিরদের বিশাল বাহিনীর সাথে যুদ্ধে জয় লাভ করে ছিলেন। বদর আমাদের চেতনা. এ যুদ্ধ ছিল হক-বাতিলের যুদ্ধ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর উদ্যােগে আয়োজিত মাহে রামাদান, বদর দিবস উদযাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন এমরান উপরোক্ত কথা গুলো বলেন। শাখার সভাপতি হাফিজ ক্বারি সেবুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল খয়েরের পরিচালনায় হাফিজ সফর আলীর কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা সুফি এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সমছু মিয়া সজল, সবেক সভাপতি সিলেট মহানগর তালামীয নেতা মাওলানা এনাম উদ্দিন আহমদ, সিলেট এমসি কলেজ তলামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ছাত্রনেতা ছালেহ আহমেদ ছালিক, মাওলানা আমিরুল ইসলাম, হাফিজ শওকত আলী, মোঃ রাফু মিয়া, মাওলানা আব্দুন নুর, মাওলানা রফিকুল ইসলাম, এম শাহনুর আলী, হাফিজ জিল্লুর রহমান, নবির আহমদ, নজরুল ইসলাম, জব্বার মিয়া প্রমুখ।


























