০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৯:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ইকবাল হোসেন নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর (চাম্বরপুর) গ্রামের তদরিছ আলীর ছেলে আদালতের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামীকে আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























