০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হারানো মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন এএসআই তালেব
- Update Time : ০২:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এএসআই মোঃ তালেব আলী তথ্য প্রযুক্তির মাধ্যমে হারানো জিডি নং-১১৪৮, তাং- ২৫/১১/২১ ইং এর হারানো একটি মোবাইল সেট উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিক উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে মোঃ জুমেল আহমদকে (৩৪) বুঝিয়ে দেন। সোমবার সন্ধ্যা পর জগন্নাথপুর থানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের মাধ্যমে এএসআই মোঃ তালেব আলী মোবাইল সেট উদ্ধারের পর প্রকৃত মালিক-কে তার মোবাইলটি বুঝিয়ে দেন।

























