০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফসল রক্ষার একাধিক বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ

  • Update Time : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার কৃষকের ঘাম ঝড়ানো হাওরে কষ্টের বোরো ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। হাওরে ফসল রক্ষার একাধিক বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢল এলে এসব বেড়িবাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে তলিয়ে যেতে পারে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। উপজেলায় ফসল রক্ষায় হাওরে ২৮ টি প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১৩ প্রকল্পের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানাযায়। ঝুঁকিপূর্ণ ১৩টির মধ্যে ১, ৫ থেকে ১৪ ও ১৬ ১৭, ২০নং প্রকল্পের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ কাজ দেখতে ও নির্মাণ করতে হাওরে যান উপজেলা ও থানা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী সৈয়দ তালহা আলম জানান, হাওরে ফসল রক্ষার একাধিক বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে। বোরো ফসল রক্ষায় হাওরে বেড়িবাঁধের স্থায়ি সমাধানের কোনো বিকল্প নেই। পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিসহ সচেতন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সৈয়দ তালহা আলম তার নেতাকর্মীদের নিয়ে গতকাল থেকে মাঠে আছেন। সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে কৃষকভাইদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, একাধিক বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। কয়েকটি প্রকল্পে নিম্নমানের কাজ করায় ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢল এলে এসব বেড়িবাঁধ ভেঙে যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফসল রক্ষার একাধিক বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ

Update Time : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২