০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, থানায় মামলা
- Update Time : ০৯:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে অটোরিকশা চালক সায়িক মিয়া (৩২) আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা জগন্নাথপুর থানায় তাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


























