০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষে বিট পুলিশিং কার্যক্রম এগিয়ে চলছে

  • Update Time : ০৮:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক, জঙ্গী-সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে অপরাধ নির্মূল করার লক্ষে সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিট পুলিশিং সভায় উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলামের সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ ওবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রানা, কুবাজপুর আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আ.লীগ নেতা আনফর উল্লাহ, যুক্তরাজ্য প্রবাসী জানু মিয়া, ইউপি সদস্য মিলাদ মিয়া, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভায় অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষে বিট পুলিশিং কার্যক্রম এগিয়ে চলছে

Update Time : ০৮:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২