জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ৭
- Update Time : ১১:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার, এসআই দীপংকর সরকার, এএসআই মোঃ তালেব আলী, এএসআই মোঃ মহিবুল ইসলাম, এএসআই মোছাঃ রোকসানাসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর নোয়াহাটি গ্রামের মৃত রইছ উল্লাহর ছেলে গৌছ আলী(৬২), গৌছ আলীর ছেলে সুজন মিয়া (৩৮), মৃত রইছ উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (৪০), জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে সমুজ মিয়া (৫৫), মৃত কাপ্তান মিয়ার ছেলে ছইল মিয়া (২১), মৃত কাপ্তান মিয়ার ছেলে সুনা মিয়া (২৮), মৃত তোতা মিয়ার ছেলে সাহেল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়েছে। থানার এসআই মোঃ আব্দুস ছত্তার আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























