জগন্নাথপুরে সাধারণ পাঠাগার সৈয়দপুরের ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১০:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোকিত সমাজ গড়তে ১৯৮৩ সালের ২৩শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত জ্ঞান পিপাসুদের স্বতস্ত্র শিক্ষা-প্রতিষ্ঠান সাধারণ পাঠাগার সৈয়দপুর। ২০২২-২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আজ সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে পরিচালক সৈয়দ হুসবাননুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, সাবেক পরিচালক সৈয়দ আবুল আহমদ, সাবেক পরিচালক সৈয়দ শেফুল আমিন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান প্রমূখ। সভায় ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান।
সাধারণ পাঠাগার সৈয়দপুরের ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন, পরিচালক এডভোকেট মোঃ আব্দুর রহমান, উপ-পরিচালক (গ্রন্থ) মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (অর্থ) সৈয়দ সাইদুল হক, কমিটির সদস্যরা হলেন, সাবেক পরিচালক সৈয়দ হুসবাননুর, সাবেক পরিচালক সৈয়দ শেফুল আমিন, মোঃ মনসুর কোরেশী, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ হিলাল আহমদ, সৈয়দ খাইরুল ইসলাম, সৈয়দ লিলু মিয়া, সৈয়দ আনোয়ার আলী, সৈয়দ হাসান আহমদ, সৈয়দ জাহাংগীর আহমদ, মাওঃ সৈয়দ মনোওয়ার মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, প্রভাষক মোঃ মিজান আহমদ, সৈয়দ মিজান আহমদ, সৈয়দ মিজানুর রহমান, শেখ শিব্বির আহমদ, মোঃ জাবের আহমদ, হাফিজ নাঈম আহমদ, তাজুল জিম্মাদার, সৈয়দ রাহিন উদ্দিন, সৈয়দ মমশাদ, সৈয়দ জুম্মান আহমদ জয়, মোঃ মুজাহিদ মিয়া, সৈয়দ হুসবান আহমদ, মোঃ ফুজেল আহমদ, মোহাম্মদ আলী।




























