১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৫:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে হবিগঞ্জ থেকে পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে রায়হান আহমদের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকেল হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনয়নের রানীনগর এলাকার মৃত সুশীল রবি দাশের ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নকুল রবি দাশকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামী নকুল রবি দাশকে শনিবার (১২ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




























