০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুলছাত্রী অপহরণে একজন গ্রেফাতার
- Update Time : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে স্কুলছাত্রী অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই দ্বীপংকর সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের এক স্কুলছাত্রীকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আলতা মিয়ার ছেলে আবুল ছায়েদকে (২১) গ্রেফতার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আবুল ছায়েদকে আজ বুধবার (৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




























