জগন্নাথপুরে আ.লীগের উদ্যােগে ঐতিহাসিক ৭ মার্চ পালন
- Update Time : ০৩:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের যৌথ উদ্যােগে সোমবার (৭ মার্চ) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, ত্রাণ সম্পাদক ইলিয়াছ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা আংগুর মিয়া, উপজেলা আ.লীগ নেতা আকমল খান, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা শশী কান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল কামালী, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজ শেখর বৈদ্য।




























