জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৫
- Update Time : ০৪:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামীসহ ৫ আসামী গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই জিয়া উদ্দিন, এসআই আব্দুস ছত্তার, এসআই শহিদুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক মোট ৫ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মোঃ আজমল খানের ছেলে হত্যা মামলার পলাতক আসামী মোঃ জাকির খান (২৩), কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মাহমদ আলীর ছেলে আদালতের ওয়ারেন্টভুত্ত পলাতক আসামী আল আমিন (২৫), জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের চান্দ আলীর ছেলে পলাতক আসামী আরশ আলী, পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে পলাতক আসামী লিটু মিয়া (৩২), রমাপতিপুর গ্রামের মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে পলাতক আসামী আঃ হান্নান (৪৮)। গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীসহ পলাতক ৫ আসামীকে আজ শনিবার (৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




























