জগন্নাথপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের সঙ্গে কাজ করি মাদক- জঙ্গি- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন বিট পুলিশের উদ্যােগে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় দাওরাই বাজারে মাদক, জঙ্গী-সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিতে থানার এসআই জিয়া উদ্দিন ও এএসআই তালেব আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাঈল, আওয়ামী লীগ নেতা তৌরিছ মাষ্টার, তাজুল মিয়া, মাওলানা ফরিদ মিয়া, দাওরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর খান, সিরাজ মিয়া, যুবলীগ নেতা প্রতাপ খান, ফয়জুননুর মেম্বার, জমির উদ্দিন মেম্বার, সাজন খান মেম্বারসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ সভায় অংশ নেন।




























