০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন নজরুল ইসলাম
- Update Time : ০৬:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) পাটলী ইউনিয়ন পরিষদের সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সদস্যদের ভোটে ২য় বারের মতো বিপুল ভোটে আগামী ৫ বছরের জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম। পাটলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ভোটে আমি ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমি পাটলী ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের ভোটে আমি পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সকলের আন্তরিক দোয়া, সহযোগীতা ও পরামর্শ চাই।




























