জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে অত্যাধুনিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
- Update Time : ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আবু বক্কর মিয়ার বাড়িতে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর আবু বক্কর মিয়ার বসতবাড়ীতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে দুই তলা বিশিষ্ট অত্যাধুনিক নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আবিবুল বারি আয়হান, হবিবপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী, হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি বারিক উল্লাহ, মিরপুর ইউনিয়নের হাসন ফাতেমাপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জমির উদ্দিন, হবিবপুর গ্রামের সমাজসেবক আফু মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, হাসপাতাল পয়েন্ট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী টিটু মিয়া, ব্যবসায়ী টুনু মিয়া, হাসপাতাল এলাকার বিশিষ্ট সমাজসেবক শাহিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মিটু মিয়া, আফরোজ মিয়া, দুলু মিয়া, মুকিত মিয়া, কদ্দুস মিয়া, সাদিক আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ মিয়া, তুয়েল মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে আগত সবার জন্য বিশেষ আয়োজন ছিল (ছিন্নি) দুপুরের খাবার।





























