জগন্নাথপুরে ৪ পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানা একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক ৪ আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই দ্বীপংকর সরকার, এসআই ওবায়দুল্লাহ, এসআই শহিদুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐহারদাস গ্রামের মৃত আজমান উল্লাহর ছেলে ইসলাম উদ্দিন (৬০), ইসলাম উদ্দিনের ছেলে কবির মিয়া (৩৪), ইসলাম উদ্দিনের ছেলে জাহেদ মিয়া (২৪), মৃত আব্দুল খালিকের ছেলে হরুপ মিয়া (৪৭)। গ্রেফতারকৃত পলাতক আসামীদেরকে আজ শরিবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























