জগন্নাথপুরে মদের চালানের সাথে জড়িত আরো দুইজন গ্রেফতার
- Update Time : ০৭:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ভারতীয় নিষিদ্ধ মদের চালানের সাথে জড়িত আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই শহিদুল ইসলাম, এএসআই মুহিবুল ইসলামসহ একদল পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের হবিবনগর এলাকায় যাত্রীবাহী বাস কর্ণফুলী এক্সপ্রেস থেকে বিপুল পরিমান ভারতীয় মদের চালানসহ গাড়ির সুপার ভাইজার সুনামগঞ্জের সদর থানার ইকবাল নগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ ফুল মিয়া আজাদকে (৩৮) আটক করা হয়। আটক বাসের সুপার ভাইজার ফুল মিয়া আজাদের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া (লাম্বাহাটি) গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছুদ্দিন ছাম্বুল (২৫), ফেনিবিল গ্রামের মোঃ সৈয়দ মোঃ আলীর ছেলে শফিকুল ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী তিনজনকে আজ রোববার (৬ ফেরুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























