জগন্নাথপুরের কৃতি সন্তান এড. সুয়াইব আহমদ বার-এট-ল পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন
- Update Time : ১১:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, সিলেট জজ কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট সুয়াইব আহমদ বার-এট-ল ডিগ্রি অর্জনে যুক্তরাজ্যে যাচ্ছেন। এড. সুয়াইব আহমদ বার-এট-ল ডিগ্রি অর্জনে দেশ-বিদেশের সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতুলীয়া গ্রামের মরহুম আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের কনিষ্ঠ পুত্র এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী সালেহ আহমদের ছোট ভাই এড. সুয়াইব আহমদ। এড. সুয়াইব আহমদ: স্থানীয় প্রাইমারী স্কুল শেষ করে শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সাথে সিলেট নগরীতে এসে সিলেট ক্যাডেট ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ, এস, সি পাশ করে বাবা আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের একান্ত ইচ্ছায় আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। সেলক্ষে সুয়াইব আহমদ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কৃতিত্বের সহিত এল,এল,বি অনার্স ও এল,এল এম ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৮ সালে একজন তরুণ আইনজীবী হিসেবে যোগদান করেন সিলেট জেলা বারে। অত্যন্ত সুনামের সাথে দায়ীত্ব পালন করে দীর্ঘ প্রায় তিন বছর সিলেট জেলা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সকলের দৃস্টি কাড়তে সক্ষম হন। বাংলাদেশের মহামান্য হাইকোর্টে যোগদান করার প্রাক্কালে উচ্চ শিক্ষা (বার-এট-ল) লাভের জন্য তিনি যুক্তরাজ্যে যাত্রা করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ডাক্তার সুহাদা বেগম সিলেটের স্বনামধন্য মাউন্ট এডোরা হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন।




























