জগন্নাথপুরে নির্বাচিত ৯১ ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ (কোট মসজিদ) জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ।

শপথ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আংঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, সাংবাদিক শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য খালেদ হাসান খালেদ, ইউপি সদস্য সুজাত মিয়া,

সামসুদ্দিন কামালী, ইউপি সদস্য খুরশেদ আলী, ইউপি সদস্য শওকত আলী, সৈয়দা জয়গুন নেছাসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। শপথ অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেজুল ইসলাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত- নারী সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।




























