জগন্নাথপুরে স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হলেন শাহীন, বিভিন্ন মহলের অভিনন্দন
- Update Time : ০২:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারি ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী আফতাব আলী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুল হক শাহীন। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুল হক শাহীনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল তাহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সভাপতি কবির আহমদ হীরা, রোটারিয়ান আমান উদ্দিন আহমদ, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি আলতাব আলী, কবি সৈয়দ আজমল হোসেন, কবি শেখ রিপন আহমদ, ইউপি সদস্য জাকির হোসেন, রৌয়াইল হাই স্কুলের সহকারী শিক্ষক হারুন আহমদ, ভালিশ্রী গ্রামের বিশিষ্ট মুরুববী আমির উদ্দিন, সনজব আলীসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ। এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুল হক শাহীনের মাধ্যমে বিদ্যায়ের উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান আরো এগিয়ে যাবে।





























