০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ

  • Update Time : ০৮:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা থেকে ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া সুলতান মিয়া নামের এক ব্যক্তির ৪৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। আজ রোববার (১৬ জানুয়ারি) উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান। টাকার মালিক জগন্নাথপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের বাসিন্দা সুলতান মিয়া। জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার কাছে তার ছোট ভাই এমরান মিয়া ঢাকা মিরপুর থেকে বিকাশের মাধ্যমে সুলতান মিয়ার বিকাশে ৪৫ হাজার টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য নাম্বারে টাকা চলে যায়। পরবর্তীতে ওই নাম্বারে প্রেরক এমরান মিয়া যোগাযোগ করলে মোবাইল নাম্বারটি বন্ধ পান। এ ঘটনার প্রেক্ষিতে সুলতান মিয়া জগন্নাথপুর থানায় একটি সাধারন ডায়রী করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই মোঃ ওবায়দু্ল্লাহ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে বন্ধ থাকা মোবাইল নাম্বারের মালিককে খোঁজে বের করে এমরান মিয়ার পাঠানো ৪৫ হাজার টাকা উদ্ধার করে দেন তিনি। টাকা উদ্ধার করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের মাধ্যমে প্রকৃত মালিক সুলতান মিয়াকে টাকা বুঝিয়ে দেয়া হয়। টাকা ফিরে পেয়ে প্রকৃত মালিক সুলতান মিয়া তার টাকা উদ্ধারে সার্বিক সহযোগিতা করায় তিনি থানার ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানান।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ

Update Time : ০৮:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২