সৈয়দপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু সন্তানকে খোঁজে পেলেন জগন্নাথপুরে
- Update Time : ০১:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু সন্তানকে খোঁজে পেলেন জগন্নাথপুরে।
জানা যায়, নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামে সোমবার সকাল ১০টার দিকে দুই শিশু সন্তান নিখোঁজ হয়।
এদিকে জগন্নাথপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রহমান ভবের বাজারে অভিভাবকহীন দুই শিশুকে পেয়ে পৌর কার্যালয়ে নিয়ে আসেন। দুই শিশু তারা সম্পর্কে ভাই ও বোন।
ভাইয়ের আনুমানিক বয়স ৫ বছর ও বোনের ৪ বছর। হারিয়ে যাওয়া শিশু ইমন মিয়া শুধু তার নাম, তার সঙ্গে থাকা ছোট বোন ও বাবার নাম এছাড়া আর কোন কিছু বলতে পারেনি। তার বোনের নাম খাদিজা ও বাবার নাম জয়নাল বলে সে জানায়।
এদিকে হারিয়ে যাওয়া দুই শিশুর পিতামাতার সন্ধানে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ব্যাপক প্রচারনা চালানো হয়। এক পর্যায়ে সন্তানদের খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে তাদের মা রোজিনা বেগম জগন্নাথপুর পৌর কার্যালয়ে এসে নিখোঁজ দুই সন্তানকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
হারিয়ে যাওয়া শিশুদের মা রোজিনা বেগম জানান, তার স্বামীর নাম জয়নাল মিয়া। তারা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার বারহাট্রা থানার আরওইল্লা নোয়াপাড়া গ্রামে।
তিনি জানান, সকাল ১০টার দিকে তার দুই শিশু সন্তান বাড়ির আঙিনায় খেলা করছিল। তখন তিনি ঘরের বিথরে কাজ করছিলেন। কিছুক্ষন পর দেন দুই শিশু সন্তান নেই।
সন্তাননের খোঁজে বেরিয়ে পড়েন। তিনি জানান, হঠাৎ খবর পেলাম জগন্নাথপুর পৌর কার্যালয়ে আমার দুই সন্তান আছে। এখবর পেয়ে আমি তাদের নিতে জগন্নাথপুর পৌর কার্যালয়ে এসেছি। সন্তানদেরকে পেয়ে অামি অনেক খুশি হয়েছি। যারা অামার সন্তানদের কে পেয়ে অামার কাছে ফিরিয়ে দিয়েছেন, অাল্লাহয় তাদের দুনিয়া ও অাখেরাতে ভালা করুন।


























