সিলেট শহরকে পুরোপুরি তারবিহীন বিদ্যুতায়িত করতে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার
- Update Time : ০৩:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আধুনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেট শহরকে পুরোপুরি তারবিহীন বিদ্যুতায়িত করতে ডিও লেটার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মােঃ হাবিবুর রহমান কে। সোমবার (১৬ আগস্ট) পাঠানো ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বর্তমানে পিডিবি কর্তৃক সিলেট মহানগরীতে চলমান আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল স্থাপন প্রকল্পের ডিপিপি রিভাইসড করা হচ্ছে এবং রিভাইসড ডিপিপি-তে মহানগরীর প্রধান প্রধান ১১টি সড়ক (কপি সংযুক্ত) যার দৈর্ঘ্য ১৪.৬৬ কিঃমিঃ অন্তর্ভূক্ত করার জন্য মেয়র, সিলেট সিটি কর্পোরেশন প্রস্তাব প্রেরণ করেছেন। উল্লেখ্য ইতিপূর্বে গত ৪ ঠা জুলাই ১৯.০০.০০০০.০১০.০১২.০৬.২০২১/৭৫ নং স্বারকে পুরাে সিলেট মহানগরের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে আমি পত্র প্রেরণ করেছিলাম। এই অবস্থায়, আমার নির্বাচনী এলাকা সিলেট মহানগরীর সংযুক্ত তালিকায় উল্লিখিত এলাকাসমূহে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার সংযােগ স্থাপন এবং পরবর্তীতে পুরাে সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচে আনার জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ করছি।





























