০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আরও ৪ কোটি ৬৬ লাখ

  • Update Time : ০৩:৫৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানিয়ে বলা হয়, রোববার (২৫ জুলাই) এ বরাদ্দ প্রদান করা হয়। করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬শ’ ৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই ধরণের সহায়তা দিতে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশনের জন্য ৮শ’ ২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে। এর আগে, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬শ’ ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আরও ৪ কোটি ৬৬ লাখ

Update Time : ০৩:৫৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১