০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০৯:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হিফজুর রহমান তালুকদার জিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে বর্তমানে বসবাস করে ও নেত্রকোনা জেলার নয়ন মিয়ার ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছেন।





























