০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের ১টি গরুসহ ৩ চোর আটক

  • Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লী থেকে কৃষকের চুরি হওয়া ১টি গরুসহ ৩ চোরকে দিরাই থানায় আটক করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দিরাই থানায় গিয়ে গরুসহ তিন চোরকে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের কৃষক শাহনুর মিয়ার গোয়ালঘর থেকে গরু চুরি করে একদল চোরেরা। তিনি অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে দিরাই থানা পুলিশ ১টি গরুসহ তিনজন চোরকে আটক করে। গরুসহ গ্রেফতারকৃত তিন চোর দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ লিটন মিয়া (৩০), দুর্গাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রামের সামছুল হকের ছেলে মিলন মিয়া (২২), দিরাই উপজেলার উমেদনগর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মোঃ আবু খায়ের (৩৫)কে জগন্নাথপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কলকলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামের শানুর মিয়ার অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা দেখিয়ে তিন গরু চোরকে রোববার (১৬ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের ১টি গরুসহ ৩ চোর আটক

Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১