কমলগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ভোলায় বোরহান উদ্দিন থানায় আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসির দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে খেলাফত মজলিস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজার চৌমহনা থেকে ষ্টেশন ও ১০নং পয়েন্ট হয়ে আবার চৌমহনায় এসে সমাবেশের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। উপজেলার সভাপতি মুফতি শামসুল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ ইকবাল হুসাইন কয়ছরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মাওঃ নুরুল মুত্তাকীন জুনাইদ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দীন, মাওঃ লুৎফুর রহমান জাকারিয়া, মাওঃ হুসাইন আহমদ খালেদ, জনাব আবুল হুসেন, মাওঃ সদরুল ইসলাম মাসুম সহ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। বিজ্ঞপ্তি





























