সিলেটে তালামীযের বিক্ষোভ-সমাবেশ
- Update Time : ০৪:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ভোলার বুরহানুদ্দীন উপজেলায় হিন্দু যুবক কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে কটাক্ষ করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে নবীপ্রেমিকদের উপর পুলিশি হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর। হাজার হাজার নবীপ্রেমিকদের উপস্থিতিতে ২১ অক্টোবর, সোমবার বা’দ আছর মিছিলটি সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ। তিনি তার বক্তব্যে বলেন, মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ। সময়ে সময়ে এদেশে ইসলাম, মুসলমান ও আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিভিন্ন মাধ্যমে কটুক্তি ও অবমাননা করা হয়েছে । এদের সুষ্ঠু কোন বিচার না হওয়ায়, শাস্তির আওতায় না আনায় এদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এরা এরকম ন্যাক্কারজনক কর্মকান্ড ও দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। ভোলার বুরহানুদ্দীন উপজেলায় মুসলমানদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ যে নির্বিচারে হামলা চালিয়ে নীরিহ মানুষ হত্যা করেছে তাতে উর্ধতন প্রশাসনের ছিল চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার বহিপ্রকাশ। সাধারণ জনগনের উপর এ হামলা পুলিশ প্রশাসনের দায়িত্ব সম্পর্কে আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। আইনের চোখে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরকম দায়িত্বহীনতা প্রশাসনের নৈতিক পদস্খলনেরও চরম দৃষ্টান্ত বলে আমরা মনে করি। তিনি পুলিশের এমন মারমুখি আচরণ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিতে উস্কানীমূলক এবং ক্ষমার অযোগ্য নিষ্ঠুরতা বলে মন্তব্য করেন। মহানগর তালামীযের সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দারের পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলান বেলাল আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন ফজলুল হক খান সাহেদ, জকিগনজ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযের কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল হোসেন, মৌলভী বাজার জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, হবিগনজ জেলা সভাপতি নাসির উদ্দিন খান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এসএম মনোওয়ার হোসেন, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ ও সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গণি সুহাগ প্রমূখ। বিজ্ঞপ্তি





























