সিলেটে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনালের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০৪:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান এমপি।
আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি বলেন, ট্রাক বা বাস চালকরা এখানে বিশ্রাম করে তারা কাজে বের হতে পারে এইটার জন্য এই প্রকল্প নির্মান করা হয়েছে। এখানে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মান করা হয়েছে।
তিনি বলে, এই ধরণের কাজ আমাদের শহরে যত বেশি হবে আমাদের সিলেটবাসীর জন্য আরো মঙ্গল হবে। আপনারা যত পারেন প্রকল্প দেন আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শনিবার সিলেটের দক্ষিন সুরমাস্থ কদমতলীতে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- সিসিক কাউন্সিলর রেজুওয়ান আহমদ, তৌফিক বক্স লিমন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ প্রমুখ।





























