ওসমানীনগরে সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশন‘র সিলেট বিভাগীয়“টপ-টেন” এ্যাওয়ার্ড প্রদান
- Update Time : ০২:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশন‘র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট বিভাগীয়“টপ-টেন” সামাজিক সংগঠনকে এ্যাওয়ার্ড ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা সময় সিলেট ওসমানীনগর উপজেলার পশ্চিম শৈলনপুর ইউনিয়ন পরিষদের‘র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম এম সুহেবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদের পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান মো: মঈনুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: গয়াছ মিয়া, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা: সাকির আহমদ (শাহীন), সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা: সৈয়দা রফিকুন্নেছা (রেফা), মুস্তাফিজুর রহমান মনুর মিয়া, লুৎফুর রহামান সহ বিশিষ্ট জনেরা এবং সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশন‘র কেন্দ্রীয় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিলেট বিভাগের ১০টি সামাজিক সংগঠনকে “টপ-টেন” এ্যাওয়ার্ড হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





























