পাটলী ইউনিয়ন তালামীযের আওতাধীন কচুরকান্দি আঞ্চলিক শাখা কাউন্সিল সম্পন্ন
- Update Time : ১২:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উপমহাদেশের মুকুট বিহীন সম্রাট শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) এর হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন শাখার আওতাধীন কচুরকান্দি আঞ্চলিক শাখা’র কাউন্সিল ১২মে শুক্রবার দুপুর ২টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন,পাটলী ইউনিয়ন শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক শাহ আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমদ,
কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে আতিকুর রহমান কে সভাপতি ও মাসহুদুর রহমান মজনু কে সাধারণ সম্পাদক করে ২৪সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যন্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক শাহ জাহান, সহ প্রচার সম্পাদক শাকিদুর রহমান, অর্থ সম্পাদক আমিনুল হক ইয়ামিন, অফিস সম্পাদক ওলিউর রহমান লালন, সহ অফিস সম্পাদক মাজেদুর রহমান ফাহিম, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রশিক্ষন সম্পাদক আবু খালেদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আঙুর মিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ মিয়া, সদস্য খছরুল, ফারুক, হোসাইন, লুৎফুর, বাবুল, রাসেল, ফখরুল, আখলুকুর, ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























