১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা নিয়ে তোলপাড়

  • Update Time : ১২:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। জানাগেছে, গত ২৪ জুন বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের কলেজ রোড নামক স্থানের সফর আলীর বিল্ডিংয়ের ছাদে লাকড়ি শুকাতে যায় স্থানীয় সফিক মিয়ার ১৩ বছরের কিশোরী কন্যা। এ সময় একই স্থানের দিলদার হোসেন (২৭) নামের এক ব্যবসায়ী ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকারে তার পরিবারের লোকজন এসে রক্ষা করেন। পরে ঘটনাটি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হলেও কাজ হয়নি। অবশেষে এ ঘটনায় কিশোরীর পিতা সফিক মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণের চেষ্টাকারী দিলদারকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় বাদী পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শী নারী ব্যবসায়ী পরীমনি বেগম বলেন, দিলদার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এতে মেয়েটি সামান্য আহত হয়েছে। তবে অভিযুক্ত দিলদার পরিবার ও আরেক প্রত্যক্ষদর্শী নারী ব্যবসায়ী হনুফা বেগম বলেন, মেয়ের পিতা সফিক মিয়ার কাছে দোকানের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সফিক মিয়ার লোকজন ব্যবসায়ী দিলদারকে মারপিট করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা নিয়ে তোলপাড়

Update Time : ১২:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯