১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ২
- Update Time : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে এএসআই হারুন অর রশিদের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে উপজেলার তেলিকোনা গ্রামের ছয়দুল হকের ছেলে দায়রা ৩৫১/১৬ এবং জিআর ২২৯/১৫ এর ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে এএসআই শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার জগদীশপুর গ্রামের মৃত ছয়াব উল্লাহর ছেলে জিআর ১৭২/১৬ এর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মনু মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























