০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামী গ্রেফতার ৩

  • Update Time : ১২:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে এসআই লুৎফুর রহমান, এএসআই জাকির হোসেন, এএসআই জহিরুল ইসলামের সহযোগীতায় একদল পুলিশের অভিযানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হরমান উল্লাহ ওরফে ফরমান আলীর ছেলে জিআর ২৮/১৫ (জগঃ) এর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী এবং জিআর ০২/২০০৯ (জগঃ) এর ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এসআই আফছার আহমদের নেতৃত্ব এএআই শিবলু মজুমদারের সহযোগীতায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামের কামাল মিয়ার ছেলে জিআর ১৮৬/০৮(জগঃ) এর হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বিলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পলিশের অভিযানে দিরাই উপজলার আকিলশাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে জিআর ০৫/১৭(দিরাই)এর হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী আলিমকে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অাসামীদেরকে রোববার (২৩ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামী গ্রেফতার ৩

Update Time : ১২:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯